বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ঘোষনা
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মান্দায় মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এন এস বি স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ পরকীয়ার জেরে সংঘর্ষ: স্বামীকে পিটিয়ে গুরুতর জখম মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণে প্রশংসিত যুবদল নেতা আমিনুর রহমান শান্ত পেঁয়াজ বীজে সাফল্য, সম্ভাবনার পথে আটঘরিয়া জামালপুর শহরে ফেস্টুন ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন দক্ষিণখান থানা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা: জনতার হাতে চক্রের সদস্য আটক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ আটক, এলাকায় চাঞ্চল্য সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ও গাছ থেকে পড়ে দু’জনের মৃত্যু। নওগাঁয় ট্রাকচাপায় শিক্ষক নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও ইটভাটা বন্ধের নির্দেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা পরিষ্কার করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা ও শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩ ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, একটি ও পায়নি জামায়াত ঈদের ছুটি বাড়ছে? প্রস্তাব মন্ত্রিপরিষদে, নজর বৃহস্পতিবারের বৈঠকে। সরকারি বাঙলা কলেজে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণে প্রশংসিত যুবদল নেতা আমিনুর রহমান শান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৭ বার পঠিত

এফ, স্বাধীন রানা নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পালন করে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্ত। তার এই মানবিক উদ্যোগকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ইতিবাচক আলোড়ন।

সরেজমিনে জানা যায়, রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন সুবিধাবঞ্চিত, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় প্রতিদিন প্রায় ৫ শতাধিক মানুষের হাতে ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।

আমিনুর রহমান শান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজপথের পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত। তিনি পূর্বে সরকারি বাংলা কলেজ ছাত্রদল-এর নির্বাচিত নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে অতীতে রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখিও হতে হয়েছে তাকে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরেও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই একজন নেতার প্রকৃত পরিচয়। বিশেষ করে রমজানের মতো পবিত্র মাসে এমন ধারাবাহিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করছে।

এ বিষয়ে আমিনুর রহমান শান্ত বলেন, “রমজান আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী এই কার্যক্রম পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে।”

তার এই উদ্যোগকে ঘিরে স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে তরুণ নেতৃত্বের একটি দায়িত্বশীল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991