রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ঘোষনা
সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর গাজীপুরের শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ, সরিষাক্ষেতে নাতনির লালমোহনে সূর্যমুখীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি লালমোহনে ৬ পা বিশিষ্ট গরুর বাছুর জন্ম নিয়েছে: একনজর দেখতে জনতার ঢল। নওগাঁর বদলগাছীতে ৮০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নেতা-কর্মীদের সম্মানে বিশাল ইফতার মাহফিল করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ দারুসালাম আনন্দনগরে স্থানীয় বিএনপি ও সমাজসেবকদের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ মিরপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার গলাচিপায় গণ ইফতারে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভূমিদস্যু যেই হোক, ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে গার্ড অব অনার চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেলের ফুড প্যাকেজ বিতরণ বগুড়ার শেরপুরে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার প্রাণবন্ত শুভেচ্ছা ও ইফতার অনুষ্ঠান কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় অভিযুক্ত আটক, ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ঢাকাস্থ সুবিদপুর কল্যাণ সমিতির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, ২৫তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিরপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: – রাজধানীর মিরপুর প্রেসক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইমামুল হক লিটন। মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান।

প্রধান অতিথির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, রমজানের শিক্ষা ধারণ করে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে। তিনি সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘খবর বাংলাদেশ’-এর সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ জাকির হোসেন। তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, যা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সোহেল ইয়ান, সহ-সভাপতি রাজু আহমেদ এবং সহ-সভাপতি জাহাঙ্গীর তুষার।

সভাপতির বক্তব্যে এস এম বদরুল আলম বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি করে। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসক্লাবের বর্তমান অবস্থা ও কার্যপ্রণালী তুলে ধরে সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, মিরপুর প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ, শফিকুল ইসলাম সায়মন, সাদ্দাম হোসেন মুন্না, সুমন খান ও আসিফ মল্লিক; অর্থ সম্পাদক জি এস জয়; সহ-সম্পাদক ফাহাদ হোসেন; দপ্তর সম্পাদক এম এ গাফফার; সহ-দপ্তর সম্পাদক এম এ মালিকসহ প্রেসক্লাবের অসংখ্য নেতৃবৃন্দ।

শেষে উপস্থিত সকলে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991