বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
ঘোষনা
নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্ত্রী হওয়ায় চতলা বাজারে আনন্দ মিছিল মেজর হাফিজ উদ্দিনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৯ জন। অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে লালমোহনে প্রস্তুতি সভা সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা জাতীয় নাগরিক পার্টির ৬ সংসদ সদস্য শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান নলডাঙ্গায় আদালতের রায় উপেক্ষা করে তালা ভেঙে ঘর দখলের অভিযোগ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় মনোনীত করায় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিনুল হক মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার ঝিনাইদহের স্বপ্নসারথি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে — শৈলকুপার গর্ব আসাদুজ্জামান আসাদকে ঘিরে উত্তাল জনপদ আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিধান করানো হলো পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আস্থার প্রতিফলন ঘটালেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি নীলফামারী জেলা সভাপতি রব্বানী পরিবহনের এমডি মোঃ আরেফ রব্বানী মানিক রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক নির্বাচিত বগুড়া-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুর–ধুনটবাসী।

মেজর হাফিজ উদ্দিনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

মোঃ জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা):

ভোলা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় লালমোহনের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দে ভাসছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকেই উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উপজেলা দলীয় কার্যালয় চত্বরসহ পৌর এলাকার বিভিন্ন প্রধান সড়কে নেতাকর্মীরা স্লোগান দিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন। উচ্ছ্বসিত নেতাকর্মীরা একে অপরকে রঙ দিয়ে শুভেচ্ছা জানিয়ে উদযাপনে মেতে উঠেন।

সন্ধ্যার পর লালমোহন উপজেলা বিএনপি’র উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় লালমোহন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত বলেন, “মেজর হাফিজ উদ্দিন আহমেদ মন্ত্রী হওয়ায় লালমোহন-তজুমদ্দিনসহ সমগ্র ভোলায় উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন। আমরা লালমোহনবাসীর পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি জাফর ইকবাল, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, এবং বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991