রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
ঘোষনা
তরুণ প্রকৌশলীদের ঐক্যবদ্ধ অঙ্গীকার, পরিকল্পিত নগর গড়ার প্রত্যয় সাতক্ষীরায় পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে কলেজছাত্রীর আত্মহত্যা দৈনিক নলডাঙ্গার সময়ের নির্বাহী সম্পাদকের পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫,৫০০ টাকা জরিমানা আদায় খিলা বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী সুন্দরগঞ্জে জমি বিরোধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি। শৈলকুপায় সড়কের দুইধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।  চুয়াডাঙ্গায় ফারুকের নিখোঁজের ১৩ দিন পেরলেও খোঁজ মেলেনি মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর গাজীপুরের শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ, সরিষাক্ষেতে নাতনির লালমোহনে সূর্যমুখীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি লালমোহনে ৬ পা বিশিষ্ট গরুর বাছুর জন্ম নিয়েছে: একনজর দেখতে জনতার ঢল। নওগাঁর বদলগাছীতে ৮০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নেতা-কর্মীদের সম্মানে বিশাল ইফতার মাহফিল করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ দারুসালাম আনন্দনগরে স্থানীয় বিএনপি ও সমাজসেবকদের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:- বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় উচ্চশিক্ষার দ্বার উন্মোচনের লক্ষ্যে ‘মোকামতলা মীর শাহে আলম–ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি এই মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “গ্রামের মেধাবী শিক্ষার্থীদের শহরমুখী না করে নিজ এলাকায় উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই গ্রামীণ জনপদে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সম্প্রসারণ সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।”

তিনি আরও আশ্বস্ত করে বলেন, আধুনিক অবকাঠামো, যুগোপযোগী শিক্ষা-সুবিধা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করে এই মহাবিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সুধীজন এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি মানসম্মত কলেজ প্রতিষ্ঠা। এই মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো, যা স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে।

কর্তৃপক্ষ জানায়, দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় সার্বজনীন মন্দির এবং বাজারের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি এলাকাবাসীর নাগরিক ভোগান্তি লাঘব এবং দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991