বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ঘোষনা
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মান্দায় মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এন এস বি স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ পরকীয়ার জেরে সংঘর্ষ: স্বামীকে পিটিয়ে গুরুতর জখম মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণে প্রশংসিত যুবদল নেতা আমিনুর রহমান শান্ত পেঁয়াজ বীজে সাফল্য, সম্ভাবনার পথে আটঘরিয়া জামালপুর শহরে ফেস্টুন ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন দক্ষিণখান থানা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা: জনতার হাতে চক্রের সদস্য আটক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ আটক, এলাকায় চাঞ্চল্য সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ও গাছ থেকে পড়ে দু’জনের মৃত্যু। নওগাঁয় ট্রাকচাপায় শিক্ষক নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও ইটভাটা বন্ধের নির্দেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা পরিষ্কার করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা ও শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩ ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, একটি ও পায়নি জামায়াত ঈদের ছুটি বাড়ছে? প্রস্তাব মন্ত্রিপরিষদে, নজর বৃহস্পতিবারের বৈঠকে। সরকারি বাঙলা কলেজে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুরে বাড়ছে শীতজনিত রোগ, ৬ দিনে ১৬ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৪৯৬ বার পঠিত

 

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরো প্রধানঃ গত ৬ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোল্ড ডায়রিয়া আর নিমোউনিয়া রোগে আক্রান্ত হয়ে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে প্রায় তিন শতাধিক শিশু। হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে বেড খালি না থাকায় চিকিৎসা দেয়া হচ্ছে ফ্লোরেও।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। যা জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

সরেজমিনে দেখা গেছে, রংপুর জেলাসহ আশেপাশের জেলাগুলো থেকে শত শত শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা হাসপাতালের আউটডোরে দীর্ঘলাইন ধরে অপেক্ষা করছেন।

আউটডোরে কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, হাসপাতালে বেড সংকট থাকায় তারা গুরুতর অসুস্থ রোগী ছাড়া অন্যদের ব্যবস্থাপত্র দিয়ে ফিরিয়ে দিচ্ছেন।

হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী বলেন, শীতের কারণে শিশুরা নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। অনেককে আউটডোরে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে যাদের অবস্থা গুরুতর তাদের ভর্তি নেয়া হচ্ছে।

তিনি জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে বেডের চাইতে রোগীর সংখ্যা বেশি। গত ছয় দিনে ১৬ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ডা. ইউনুছ আলী শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিশুদের ঘরের বাইরে প্রয়োজন ছাড়া বের না করার পরামর্শ দেন।

এদিকে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতে অধিকাংশ যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতে ছিন্নমুল এবং কর্মজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। গরম কাপড়ের অভাবে অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সরকারিভাবে জেলায় এখন পর্যন্ত শীতার্ত মানুষদের মাঝে তেমন শীত বস্ত্র বিতরণ করা হয়নি।

জেলা ত্রাণ অধিদফতরের কর্মকর্তা মোস্তফা সাইফুল জানান, প্রয়োজনের তুলনায় শীতবস্ত্র বিশেষ করে কম্বল বরাদ্দ কম হওয়ায় এই অবস্থা। তবে চাহিদাপত্র দিয়ে ত্রাণ অধিদফতরে চিঠি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991