বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ঘোষনা
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মান্দায় মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এন এস বি স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ পরকীয়ার জেরে সংঘর্ষ: স্বামীকে পিটিয়ে গুরুতর জখম মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণে প্রশংসিত যুবদল নেতা আমিনুর রহমান শান্ত পেঁয়াজ বীজে সাফল্য, সম্ভাবনার পথে আটঘরিয়া জামালপুর শহরে ফেস্টুন ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন দক্ষিণখান থানা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা: জনতার হাতে চক্রের সদস্য আটক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ আটক, এলাকায় চাঞ্চল্য সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ও গাছ থেকে পড়ে দু’জনের মৃত্যু। নওগাঁয় ট্রাকচাপায় শিক্ষক নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও ইটভাটা বন্ধের নির্দেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা পরিষ্কার করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা ও শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩ ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, একটি ও পায়নি জামায়াত ঈদের ছুটি বাড়ছে? প্রস্তাব মন্ত্রিপরিষদে, নজর বৃহস্পতিবারের বৈঠকে। সরকারি বাঙলা কলেজে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুরে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ৩৯১ বার পঠিত

 

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে নিত্যপন্যের দাম। তবে কমেছে ব্রয়লার মুরগি, আলু ও রসুনের দাম। এছাড়া অপরিবর্তীত রয়েছে চাল, তেল, ডাল ও চিনি।

খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকা। এছাড়া পোলট্রি মুরগির ডিমের হালি ৪০-৪২ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৪-৪৫ টাকা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চিকন বেগুন গত সপ্তাহের মতোই ৭০ টাকা, মাঝারি এবং গোল বেগুন ৮০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, গাজর ৪০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, করলা ৭৫-৮০ টাকা, লেবু প্রতিহালি ১০-১৫ টাকা, শুকনা মরিচ আগের মতোই ৫৫০-৬০০ টাকা, প্রতিপিস লাউ (আকারভেদে) ৭০-৮০ টাকা, ধনেপাতা ৬০-৭০ টাকা থেকে কমে ৪০-৪৫ টাকা, কাঁচকলা প্রতিহালির দাম ২৫-৩০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩৫-৪০ টাকা, শিম ৫০-৬০ টাকা, বাঁধাকপি প্রতিপিস ২০-২৫ টাকা, ফুলকপির কেজি ৩৫-৪০ টাকা, মুলা ২০-২৫ টাকা ও দেশি রসুন ২৮০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটির দাম ১৫ থেকে ২৫ টাকা।

বাজারে আসা নতুন কার্ডিনাল আলুর দাম কমে বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা, শিল আলুর দাম কমে ৫৫-৬০ টাকা, বগুড়ার সাদা পাকরি আলু ৫০ টাকা, গ্রানুলা ৩৫-৪০ টাকা এবং ঝাউ আলু ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কাঁচামরিচ ৭০-৮০ টাকা থেকে কমে ৫০-৬০ টাকা এবং দেশি আদার কেজি ২৩০-২৪০ টাকা।

মুলাটোল আমতলা বাজারের সবজি বিক্রেতা আলম মিয়া বলেন, দুদিন আগে হঠাৎ করে বাজারে বেগুনের সরবরাহ কমে যায়। এ কারণে দাম ৯৫-১০০ টাকা উঠেছিল। তবে মঙ্গলবার থেকে দাম কিছুটা কমে আসে।

এছাড়া অন্যান্য সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে শীতকালীন শাকসবজির দাম আগের বছরগুলোর তুলনায় এবার অনেক বেশি।

বাজার ঘুরে দেখা যায়, খোলা চিনি গত সপ্তাহের দরেই ১৪৫-১৫০ টাকা, প্যাকেট আটা ৫৫-৬০ টাকা, খোলা আটা ৪৮-৫০ টাকা, ছোলাবুট ৯৫-১০০ টাকা, প্যাকেট ময়দা ৭০ টাকা, মসুর ডাল (মাঝারি) ১২০ টাকা, চিকন ১৩৫-১৪০ টাকা, মুগডাল ১৭০-১৮০ টাকা এবং বুটডাল ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম সামান্য কমে ১৯০-২০০ টাকা, পাকিস্তানি মুরগি ৩০০-৩১০ টাকা থেকে কমে ২৮০-২৯০ টাকা, পাকিস্তানি হাইব্রিড ২৭০-২৮০ টাকা থেকে কমে ২৫০-২৬০ টাকা, পাকিস্তানি লেয়ার ২৭০-২৮০ টাকা এবং দেশি মুরগি ৪৪০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে গরুর মাংস আগের মতোই ৬৭০ থেকে ৭০০ টাকা এবং ছাগলের মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সাহেবগঞ্জ বাজারের মুরগি বিক্রেতা নুরু মিয়া বলেন, মুরগির বাজার ওঠানামা করছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম ১০-২০ টাকা কমেছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৭৩ টাকা এবং দুই লিটার ৩৪৬ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে স্বর্ণা (মোটা) চাল গত সপ্তাহের মতো ৫০-৫২ টাকা, পাইজাম ৫৮-৬০ টাকা, জিরাশাইল ৬২-৬৫ টাকা, বিআর-২৮ ৬৫-৬৮, মিনিকেট ৭২-৭৫ টাকা এবং নাজিরশাইল ৮০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ২৫০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারফু ২০০-২২০ টাকা, পাঙাস ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991