বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ঘোষনা
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মান্দায় মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এন এস বি স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ পরকীয়ার জেরে সংঘর্ষ: স্বামীকে পিটিয়ে গুরুতর জখম মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণে প্রশংসিত যুবদল নেতা আমিনুর রহমান শান্ত পেঁয়াজ বীজে সাফল্য, সম্ভাবনার পথে আটঘরিয়া জামালপুর শহরে ফেস্টুন ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন দক্ষিণখান থানা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা: জনতার হাতে চক্রের সদস্য আটক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ আটক, এলাকায় চাঞ্চল্য সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ও গাছ থেকে পড়ে দু’জনের মৃত্যু। নওগাঁয় ট্রাকচাপায় শিক্ষক নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও ইটভাটা বন্ধের নির্দেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা পরিষ্কার করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা ও শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩ ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, একটি ও পায়নি জামায়াত ঈদের ছুটি বাড়ছে? প্রস্তাব মন্ত্রিপরিষদে, নজর বৃহস্পতিবারের বৈঠকে। সরকারি বাঙলা কলেজে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুরে ভুট্টাক্ষেতে স্কুলছাত্রীকে গণধর্ষণ, আপত্তিকর ভিডিও ধারণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪১১ বার পঠিত

 

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরো প্রধানঃরং পুরের বদরগঞ্জে ভুট্টাক্ষেতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার গোপিনাথপুর ইউপি খানাবাড়ি চৌধুরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর নানা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে কান্তেশ্বর রায় কান্তি (৪৫) ও আনিছুল ইসলাম (২৪) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষার্থীর দিনমজুর নানা নাতনিকে বাড়িতে রেখে কাজের সন্ধানে বের হন। এ সুযোগে কৌশলে ওই ছাত্রীকে বাড়ি থেকে বের করে আনেন একই গ্রামের কান্তেশ্বর কান্তি।
পরে তাকে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে কান্তেশ্বর কান্তি ও একই গ্রামের বাসিন্দা আনিছুল ইসলাম, রবিউল ইসলাম, নগেন চন্দ্র এবং মিলন হোসেন পালাক্রমে ধর্ষণ ও মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করেন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিক্ষার্থীর নানা বলেন, নাতনির কাছ থেকে সবকিছু জানার পর ঘটনার সঙ্গে জড়িত ৫ জনের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর লতিফ মিয়া জানান, অভিযোগের পর পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991