
লেমন সরকার, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়। এ উপলক্ষে এদিন বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর নবী, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, ওসি আমানুল্লাহ আল বারী, বিএনপি নেতা জমিরুল ইসলাম, এনসিপি নেতা শাহজাহান আলী, ছাত্র শিবির নেতা সাব্বির হোসেন ও রেজাউল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন ফয়সাল হোসেন। পরে রাব্বি হুসাইন, মিঠু ও জিম- এ তিন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। এদিকে, পৃথক কর্মসূচিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সকাল ১১ টায় একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে শিবদিঘি ‘জুলাই চত্বরে’ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের সাবেক আমীর মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সম্পাদক মিন্নাতুল্লাহ পাঠান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শাহ জালাল জুয়েল এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আল আমিন প্রমুখ। সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে জুলাই বিপ্লবের চেতনা ধরে রেখে দেশে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান।