
দৈনিক মাতৃজগত ডিজিটাল রিপোর্ট:
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
শুক্রবার (২৪ জুলাই) সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।
পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা তাঁর সফল দায়িত্ব পালন, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।