শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ঘোষনা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার নারী মৈত্রীর মতবিনিময় সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরি। বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার ভোলা–৩ আসনে নাঙ্গল প্রতীকের পক্ষে মোঃ কামাল উদ্দিনের গণসংযোগ লালমোহন ও তজুমদ্দিনে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না— মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) লোহাগাড়ায় হাতের টানে উঠে যাচ্ছে কার্পেটিং! গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় এক গণমিছিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লাকসামে সেনাবাহিনী–সাংবাদিক মতবিনিময় সভা সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের কোটচাঁদপুরে ১৭৪ বোতল অ্যালকোহলসহ এক ব্যক্তি গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ: যোগ্যরা বঞ্চিত, সুবিধাভোগীরা একধাপ সামনে। গাড়িকে ওভারটেকের মুহূর্তে প্রাণ গেল মুক্তিযোদ্ধা সাবেক সেনার একুশে পদক-২০২৬ পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ১ প্রতিষ্ঠানসহ ১০ জন জামালপুরে দোস্ত এইডের উদ্যোগে রমজান উপলক্ষে ৫০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, দুই বছর ধরে রোগীদের সঙ্গে প্রতারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা জামায়াত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে :ডা.শফিকুর রহমান টেকনাফে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শনে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই: জেলা প্রশাসক

লালমোহন ও তজুমদ্দিনে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না— মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

 

মোঃ জিয়াউদ্দিন
বিশেষ প্রতিবেদক, ভোলা

ভোলা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানে পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেড় থেকে দুই হাজার মানুষ নির্মমভাবে নিহত হয়েছেন। ঢাকার রাজপথের পাশাপাশি লালমোহনেও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে লালমোহনের ১২ জন নিহত হলেও তাঁদের কেউই ছাত্র ছিলেন না।

তিনি বলেন, নিহত সবাই ছিলেন শ্রমিক, রিকশাচালক, ভ্যানচালক, অটোরিকশাচালকসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ। এভাবে আমরা প্রায় ১৬ বছর একটি গুপ্ত সরকারের কবলে বন্দি ছিলাম। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মাদক থাকবে না, অন্যায়-অবিচার ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। সবাই মিলে একটি সুখী, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ আরও বলেন, আমাদেরকে জামায়াতে ইসলামী থেকে ইসলাম শিখতে হবে না। দাড়িপাল্লা প্রতীকে ভোট দিলে বেহেশতে যাবেন—এমন কথা ইসলামে কোথাও নেই। শেখ হাসিনার বিরোধিতা করায় অনেক মানুষকে আয়না ঘরসহ বিভিন্ন কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লালমোহন ও তজুমদ্দিনে কাউকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অতীতের সবকিছু ভুলে যেতে হবে। গত ১৭ বছর ধরে মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেনি। ২০১৮ সালের সংসদ নির্বাচনে পুলিশ দিয়ে আমার বাসা ঘিরে রেখে আগের রাতে আওয়ামী লীগ ব্যালট বাক্স ভরে রেখেছিল।

চরভূতা ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াছ কালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর একমাত্র কন্যা শ্যামামা শাহরিন হাফিজ। তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, আগামী ১২ তারিখ সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991