শুভেচ্ছা বার্তা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সততা • নিষ্ঠা • বস্তুনিষ্ঠতা গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ধারক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার সম্মানিত প্রকাশক ও সম্পাদক
, পরিচালনা পর্ষদ, সাংবাদিকবৃন্দ, সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং সমগ্র দেশবাসীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও হৃদয়ভরা অভিনন্দন। সত্যের পক্ষে দৃঢ় অবস্থান, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনকল্যাণে অবিচল ভূমিকার মাধ্যমে গত ২৩ বছর ধরে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা সাধারণ মানুষের আস্থা ভালবাসা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সমাজের অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ও বলিষ্ঠ ভূমিকা রেখে পত্রিকাটি ইতিবাচক পরিবর্তনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও জাতীয় দৈনিক মাতৃজগত সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পক্ষে নিরপেক্ষ সাংবাদিকতার ধারা আরও সুদৃঢ় করবে এবং দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। এই ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে জাতীয় দৈনিক মাতৃজগতের অব্যাহত সাফল্য, সমৃদ্ধি, দীর্ঘায়ু ও আরও অগ্রগতির জন্য রইল আন্তরিক শুভকামনা। প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপের ভালোবাসা। শুভেচ্ছান্তে, মোঃ নুরউদ্দিন খাঁন সোহাগ ষ্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য