শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ঘোষনা
শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, আটক ২ এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন ডা. জুবাইদা ও জাইমা রহমান পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ তিনবার সংসার ভাঙার পর দুধ দিয়ে গোসল, আজীবন বিয়ে না করার শপথ নিলেন যুবক কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২–এ বন্দীদের জন্য বিশেষ ইফতার আয়োজন পতিত জমিতে লেবুর বাম্পার ফলন, বদলে যাচ্ছে ভোলার কৃষি চিত্র বাবার চেয়ারে বসে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, আবেগঘন ফেসবুক পোস্ট দিলেন। আটঘরিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, আসামি পলাতক নওগাঁয় আওয়ামী লীগ অফিসে পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান শীতের সকালে খেজুর রসের স্বাদ নওগাঁয় দুর্বৃত্তের বিষ প্রয়োগে সর্বস্বান্ত মাছচাষি, ১৫–২০ লাখ টাকার ক্ষতির অভিযোগ নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিরো আলম শাহজাদপুর মহাসড়কে মর্মান্তিক সংঘর্ষ: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার গোমস্তাপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন সাধারণ মানুষের চাওয়া জিয়া পরিবার: বগুড়া-৬ উপনির্বাচনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী? ফরিদগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল শফিকুল ইসলাম বুলবুলের সঙ্গে নলডাঙ্গা সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হ্নীলা–হোয়াইক্যং সীমান্তে দুই অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ

শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পঠিত

 

এ.এস. আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় প্রেমঘটিত পারিবারিক বিরোধের জেরে স্বজনদের মারধরে কেসমত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১নং ত্রিবেণী ইউনিয়নের জয়ন্তীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কেসমত আলীর মেয়ে তহমিনা খাতুনের সঙ্গে তার ভগ্নিপতি নবিস উদ্দিনের বড় ছেলে জসিম উদ্দিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘকাল ধরে তিক্ততা ও বিবাদ চলছিল। আজ সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কেসমত আলীর ওপর চড়াও হন তার নিজ ভগ্নিপতি নবিস উদ্দিন (৫৫) ও ভাগ্নে রফিকুল ইসলাম (২২)। তাদের উপর্যুপরি কিল-ঘুষিতে কেসমত আলী গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ভগ্নিপতি ও ভাগ্নেকে আটক করে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991