বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ঘোষনা
ফরিদগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল শফিকুল ইসলাম বুলবুলের সঙ্গে নলডাঙ্গা সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হ্নীলা–হোয়াইক্যং সীমান্তে দুই অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ শ্রীপুরের ২নং গাজীপুর ইউনিয়নবাসীকে এনামুল হক মনির রমজানের শুভেচ্ছা ভোলায় সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি শ্রীপুর পৌরবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন বিল্লাল হোসেন বেপারী দুর্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ অমর ২১শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে সুন্দরগঞ্জে প্রস্তুতি সভা টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফ সদর উত্তর লম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন বরিশাল–১-এর এমপি জহির উদ্দিন স্বপন।  নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্ত্রী হওয়ায় চতলা বাজারে আনন্দ মিছিল মেজর হাফিজ উদ্দিনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)

শ্রীপুর পৌরবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন বিল্লাল হোসেন বেপারী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭ বার পঠিত

আলমগীর হোসেন সাগর | স্টাফ রিপোর্টার

পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুর পৌরবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারী।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান সমগ্র মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা নিয়ে আসে। এ মহিমান্বিত মাসে সিয়াম পালন, দান-সদকা ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। রমজান কেবল ইবাদতের মাস নয়; এটি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। এ সময় সমাজের দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতাও বৃদ্ধি পায়।

বিল্লাল হোসেন বেপারী বলেন, আসুন আমরা পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে ভোগ-বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে আত্মনিয়োগ করি। রমজানের পবিত্রতা রক্ষা করে এর প্রকৃত তাৎপর্য আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করি।

তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের রোজা, নামাজ, দান-সদকা ও নেক আমল কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন এবং দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দেন।

আমিন🤲

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991