
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বিরোধী দলীয় উপনেতা হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরে সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।