শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ঘোষনা
ঝিনাইদহ চক্ষু হাসপাতালে কর্মীর বিরুদ্ধে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ আশুলিয়ায় পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন: পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসো হে বৈশাখ, এসো এসো — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা। বগুড়া সদর-৬ আসনে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাঠে মিলল বিশাল আকৃতির শিলাখণ্ড, এলাকায় চাঞ্চল্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডবাসী সাহসী কলমযোদ্ধা মোঃ শিহাব উদ্দিনকে কাউন্সিলর হিসেবে দেখতে চান সচিবালয়ে কর্মরতদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান সিলেটে প্রশংসা কুড়াচ্ছেন মানবিক পুলিশ অফিসার আব্দুল আজিজ সুজাতপুরে পুকুরে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষ, ৫ জন গ্রেফতার কৃত্রিম সংকটের অর্থনীতি: তেল নিয়ে কারা খেলছে? মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির সরেজমিন কর্মসূচি হৃদয় গভীর শ্রদ্ধায় দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজকে স্মরণ করলো বদরপুর মহাবিদ্যালয় ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ বছরের শিশুর মৃত্যু ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারী আটক রাজশাহীর নতুন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম

সড়াবাড়িয়ায় শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ ৩-০ গোলে বিএলকে পরাজিত করে চ্যাম্পিয়ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি

“মাদককে না বলুন, দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” এই স্লোগানকে বুকে ধারণ করে পাবনার আটঘরিয়া উপজেলার সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ ও মেধা বিকাশ শিক্ষা একাডেমির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার বিকালে সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ বনাম বিএলকে যুব সংঘের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় নির্ধারিত সময়ের মধ্যে সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ ৩-০ গোলে বিএলকে যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কার জিতে নেয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন আলম এবং বিএলকে যুব সংঘের সাধারণ সম্পাদক তারেক রহমান।

শহীদ আবুল কাসেম প্রগতি সংঘের সভাপতি ও দেবোত্তর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসলাম হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলী, আব্দুল কাদের এবং ইউপি সদস্য সানাউল ইসলাম সানু।

খেলায় ধারা বর্ণনায় ছিলেন সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসলাম হোসেন। উক্ত খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন খোকন, তার সহযোগী রেফারি ছিলেন মুস্তাক ও জয়। খেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছিল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন আলম বলেন, “যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একসাথে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান না নিলে ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।”

শহীদ আবুল কাসেম প্রগতি সংঘের সভাপতি রফিকুল ইসলাম হেলাল বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে মাদকবিরোধী আন্দোলনে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991