শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ঘোষনা
গলাচিপায় গণ ইফতারে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভূমিদস্যু যেই হোক, ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে গার্ড অব অনার চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেলের ফুড প্যাকেজ বিতরণ বগুড়ার শেরপুরে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার প্রাণবন্ত শুভেচ্ছা ও ইফতার অনুষ্ঠান কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় অভিযুক্ত আটক, ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ঢাকাস্থ সুবিদপুর কল্যাণ সমিতির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, ২৫তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগমারা তাহেরপুরে এসিআই মটরসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রহনপুরে ‘মানবতার সেবায়’ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক মানোন্নয়নে এমপি রুহুল আমিনের গুরুত্বপূর্ণ উদ্যোগ লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭ জুম্মার নামাজ চলমান অবস্থায় ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান, দুই মাসে আটক ৩০ ডাকাত-জলদস্যু নিম্নমানের বীজে স্বপ্নভঙ্গ: তিস্তা পাড়ের কৃষকের কোটি টাকার লোকসানের আশঙ্কা কালীগঞ্জে বিএনপির সভায় রাশেদ খানের উপস্থিতিতে সংঘর্ষ ১ পুলিশসহ আহত ১০ ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময়। নির্যাতিত সাংবাদিকদের আস্থার প্রতীক: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) আমের রাজধানী নওগাঁয় মুকুলের ঘ্রাণে মাতোয়ারা চারপাশ , বাম্পার ফলনের স্বপ্ন চাষিদের। পবিত্র মাহে রমজান: রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আত্মশুদ্ধির মহান মাস

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

মোঃ মেহেদী হাসান
স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা কার্যক্রম জোরদার করা এবং ঢাকা জেলায় স্বেচ্ছাসেবী রক্তদাতা বৃদ্ধি করার লক্ষ্যে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর অফিসার্স ক্লাব, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সাঘাটা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মোঃ ফাহমিদুল ইসলাম মোল্লা রানা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ঢাকা জেলায় স্বেচ্ছায় রক্তদাতা স্বেচ্ছাসেবকের সংখ্যা বৃদ্ধি, রক্তদান বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত রক্তদান কর্মসূচি আয়োজনের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে মোঃ ফাহমিদুল ইসলাম মোল্লা রানা বলেন,
“মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সংগঠনের মূল শক্তি। আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করলে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।”
তিনি সকল স্বেচ্ছাসেবককে মানবিক কাজে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভা শেষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং আগামীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991