
আজহারুল ইসলাম সাদী
সিনিয়র স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকায় নবনির্মিত ফাতেমা দারুস সালাম কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবরস্থানটির উদ্বোধন করেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস মুহাম্মাদ আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহরের মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শহিদ হাসান, ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ এবং সদর উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি আনিছুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান, জাকির হোসেন লস্কর (শেলী), শোকর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, বিপুলসংখ্যক মুসল্লি এবং এলাকাবাসী।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মৃত মুসলমানদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ফাতেমা দারুস সালাম কবরস্থান ২০২৫ সালে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কবরস্থানের সার্বিক উন্নয়ন, সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কবরস্থানটির মর্যাদা ও পবিত্রতা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।