রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
ঘোষনা
কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তরুণ প্রকৌশলীদের ঐক্যবদ্ধ অঙ্গীকার, পরিকল্পিত নগর গড়ার প্রত্যয় সাতক্ষীরায় পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে কলেজছাত্রীর আত্মহত্যা দৈনিক নলডাঙ্গার সময়ের নির্বাহী সম্পাদকের পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫,৫০০ টাকা জরিমানা আদায় খিলা বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী সুন্দরগঞ্জে জমি বিরোধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি। শৈলকুপায় সড়কের দুইধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।  চুয়াডাঙ্গায় ফারুকের নিখোঁজের ১৩ দিন পেরলেও খোঁজ মেলেনি মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর গাজীপুরের শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ, সরিষাক্ষেতে নাতনির লালমোহনে সূর্যমুখীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি লালমোহনে ৬ পা বিশিষ্ট গরুর বাছুর জন্ম নিয়েছে: একনজর দেখতে জনতার ঢল। নওগাঁর বদলগাছীতে ৮০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নেতা-কর্মীদের সম্মানে বিশাল ইফতার মাহফিল করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ

সাতক্ষীরায় পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে কলেজছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩০ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজহারুল ইসলাম সাদী সিনিয়র স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরায় নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে অভিমান করে আমেনা খাতুন (২০) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের কাটিয়া দাসপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ২৭ ফেব্রুয়ারি অংশ নেন আমেনা খাতুন। পরীক্ষা আশানুরূপ না হওয়ায় বাড়ি ফেরার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। রাতের সময় তার মায়ের সঙ্গে বকাবকির একপর্যায়ে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, পারিবারিক কিছু কলহও ছিল। এছাড়া আমেনার বিয়ে হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991