রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ঘোষনা
রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত শ্রীপুরে কৃষকের শসা ক্ষেত নিধনের ঘটনায় পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারী সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গোমস্তাপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। আমতলীতে ছালেহিয়া কমপ্লেক্সে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সমাপ্ত। কোটচাঁদপুরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত গাজীপুর. শ্রীপুর বাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন হৃদয় মন্ডল এম. বি. এ. নওগাঁর মান্দায় নবনির্বাচিত সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপুর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন নলডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ২১ ফেব্রুয়ারি ঘিরে জয়পুরহাটের পাঁচবিবিতে পতাকা বিক্রির ধুম অমর একুশে লাকসাম শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি একুশের প্রথম প্রহরে মনপুরা কেন্দ্রীয় শহিদ মিনারে বিএনপির শ্রদ্ধাঞ্জলি ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে সাতক্ষীরা জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষে ফুলের শুভেচ্ছা মন্ত্রী নয়, সহকর্মী হিসেবে কাজ করতে চাই:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি সাতক্ষীরা প্রেসক্লাবের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২ লাখ টাকার ওষুধ আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার সদর ও কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) কুশখালি ও মাদরা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালি বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১২/৩-এস থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

অন্যদিকে, কলারোয়া উপজেলার মাদরা বিওপির একটি দল তেতুলতলা নামক স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জব্দকৃত চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এসব ওষুধ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিল। আটক করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, অবৈধ পথে ভারতীয় পণ্য আসার ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বড় অংকের রাজস্ব হারাচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991