রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গায় মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথ বাহিনী কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তরুণ প্রকৌশলীদের ঐক্যবদ্ধ অঙ্গীকার, পরিকল্পিত নগর গড়ার প্রত্যয় সাতক্ষীরায় পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে কলেজছাত্রীর আত্মহত্যা দৈনিক নলডাঙ্গার সময়ের নির্বাহী সম্পাদকের পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫,৫০০ টাকা জরিমানা আদায় খিলা বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী সুন্দরগঞ্জে জমি বিরোধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি। শৈলকুপায় সড়কের দুইধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।  চুয়াডাঙ্গায় ফারুকের নিখোঁজের ১৩ দিন পেরলেও খোঁজ মেলেনি মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর গাজীপুরের শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ, সরিষাক্ষেতে নাতনির লালমোহনে সূর্যমুখীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি লালমোহনে ৬ পা বিশিষ্ট গরুর বাছুর জন্ম নিয়েছে: একনজর দেখতে জনতার ঢল। নওগাঁর বদলগাছীতে ৮০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নেতা-কর্মীদের সম্মানে বিশাল ইফতার মাহফিল করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার।

এর আগে দিবসটি পালন উপলক্ষে শহরের আব্দুর রাজ্জাক পার্কে মঙ্গলবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা বিএনপি আহবায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী আজিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ।

এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে অংশ নেয় জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করে জেলা প্রশাসন। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য স্থান পায়। এছাড়া, দিনব্যাপী শহীদ কাজল সরণি (খুলনা রোড মোড়), শহীদ সিরাজ সরণি (নিউ মার্কেট মোড়) ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, রক্তদান কর্মসূচি, বাদ জোহর সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ আব্দুর রাজ্জাক এর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে সৌখিন ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991