শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ঘোষনা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার নারী মৈত্রীর মতবিনিময় সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরি। বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার ভোলা–৩ আসনে নাঙ্গল প্রতীকের পক্ষে মোঃ কামাল উদ্দিনের গণসংযোগ লালমোহন ও তজুমদ্দিনে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না— মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) লোহাগাড়ায় হাতের টানে উঠে যাচ্ছে কার্পেটিং! গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় এক গণমিছিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লাকসামে সেনাবাহিনী–সাংবাদিক মতবিনিময় সভা সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের কোটচাঁদপুরে ১৭৪ বোতল অ্যালকোহলসহ এক ব্যক্তি গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ: যোগ্যরা বঞ্চিত, সুবিধাভোগীরা একধাপ সামনে। গাড়িকে ওভারটেকের মুহূর্তে প্রাণ গেল মুক্তিযোদ্ধা সাবেক সেনার একুশে পদক-২০২৬ পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ১ প্রতিষ্ঠানসহ ১০ জন জামালপুরে দোস্ত এইডের উদ্যোগে রমজান উপলক্ষে ৫০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, দুই বছর ধরে রোগীদের সঙ্গে প্রতারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা জামায়াত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে :ডা.শফিকুর রহমান টেকনাফে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শনে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই: জেলা প্রশাসক

সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোদমে মাঠ পর্যায়ে শুরু করেছে পেট্রোলিং।

(৫ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকাল থেকে কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নের অত্যন্ত অঞ্চল ও পৌর এলাকায় পেট্রলিং কার্যক্রম বিশেষ মহড়ার মাধ্যমে পরিচালনা করেন।

সে সময় গ্রামের হাট ও শহরের বাজারে সাধারণ ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদের জোট বেঁধে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ এনামুল হাসান।

​উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে এবং সাদা পোশাকে একাধিক টিম মাঠে থাকবে আপনাদের ভয়ের কোন কারণ নেই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসবেন ভোট দিয়ে আবার নির্ভয়ে বাড়ি ফিরবেন প্রশাসন আপনাদের সার্বিক সহযোগিতা করবে।

নির্বাচনের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যদের সমন্বয়ে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোঃ সায়েম ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ সোহেল রানা,
আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মী ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত ক্যাপ্টেন মো, নিরুপম আলী হাসান,
মডেল থানার অফিসার ইনচার্জ মো,আসাদউজ্জামান, তদন্ত ওসি এনায়েত হোসেন, বিজিবি কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991