মোঃ শাহাদৎ হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার সেতারা রব্বানী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে ইউনিয়ন যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক এবং সভাপতিত্ব করেন সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশিকুর রহমান চান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাওছার, ছাত্রদল নেতা আবু হাছেম ইমরান জিহাদ, শ্রমিক দলের সভাপতি মনির বিশ্বাস, মোস্তফা, সমবায় দলের সভাপতি আমিনুল ইসলাম রানা, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি শরিফুল ইসলাম শফিকসহ যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতির বক্তব্যে আশিকুর রহমান চান বলেন, সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের কোনো নেতাকর্মী যেন অন্যায়, অপরাধ কিংবা জমি দখলের মতো কর্মকাণ্ডে জড়িত না থাকে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বগুড়া-শেরপুর-ধুনট আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জিএম গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশ ও দলের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনা করা হয়।
এসময় দেশ ও জাতির সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং তা নেতাকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়।