মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ঘোষনা
শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা ও শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩ ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, একটি ও পায়নি জামায়াত ঈদের ছুটি বাড়ছে? প্রস্তাব মন্ত্রিপরিষদে, নজর বৃহস্পতিবারের বৈঠকে। সরকারি বাঙলা কলেজে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একান্নে পদার্পণ করলেন নদীবাংলার কবি রিপন শান লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার নওগাঁয় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। নওগাঁয় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জামালপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ রংপুরের মাহিগঞ্জে সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের তুমুল সংঘর্ষ ঝিনাইদহ–যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হত্যা মামলার মূল হোতা মেহেদী হাসানসহ তিনজন গ্রেপ্তার। ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী ইটভাটার সামনে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের আটঘরিয়ায় বেকারত্বকে জয় করে স্ট্রবেরি বাগানে সফলতার স্বপ্ন দুই তরুণের গাজীপুরের শ্রীপুরে জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী

৩০ জানুয়ারি বসবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১২৮৮ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ আগামী ৩০ জানুয়ারি-২০২৪ বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বসবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সোমবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৩০ জানুয়ারি- ২০২৪ থেকে দ্বাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ শুরু হবে তার মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২৯ জানুয়ারি।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম ও নির্বাচনের পর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাসদ একটি ও ওয়ার্কার্স পার্টি একটি এবং কল্যাণ পার্টি একটি আসনে জয় পায়। স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে বিজয়ী হয়েছেন। গোলযোগের কারণে সেদিন ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোট স্থগিত ছিল। রোববার সেখানে ভোটের পর এ আসনে নৌকার প্রার্থী জয়ী হন। তাতে আওয়ামী লীগের আসন সংখ্যা বেড়ে হয় ২২৩টি।
এছাড়া, একজন প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের ভোট পিছিয়ে দেওয়া হয়। সেখানে ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি-২০২৪।

নতুন সংসদের ২৯৮ জন সদস্য গত ১০ জানুয়ারি জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ গ্ৰহণ করেণ।

ময়মনসিংহ-৩ আসনের বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী সোমবার স্পিকারের কাছে শপথ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991