শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৪ চমকে কারাদণ্ড দিয়েছে আদালত

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৩০ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ পদে চাকরির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে সাত দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজির হোসেন এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন, গাইবান্ধা সদর উপজেলার শ্যামপুর গ্রামের আতিকুর রহমান, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট গ্রামের মোস্তাক আহম্মেদ, একই উপজেলার ইদিলপুর গ্রামের মাহমুদ হাসান ও রংপুরের ইমরান হোসেন।

এছাড়া একই কেন্দ্রে সদর উপজেলার কিশামত বালুয়া গ্রামের সামিউল আলমকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন জানান, সাজাপ্রাপ্তরা পরীক্ষা চলাকালীন গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় কেন্দ্রে মুঠোফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বন করছিলেন। শুক্রবার বিকেলে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা শহরের দুইটি কেন্দ্রে শুক্রবার হিসেব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৩১ শূন্য পদের বিপরীতে প্রায় এক হাজার ৬০০ জন পরীক্ষার্থী অংশ নেন। কেন্দ্র দুটিতে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে।

সূত্রটি আরও জানায়, এই হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০১৯ সালের ২১ ডিসেম্বর। পরে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় ২০২১ সালের ২ এপ্রিল। এর আগেই ২০২১ সালের ৩১ মার্চ অনিবার্যকারণবশত নিয়াগ পরীক্ষা স্থগিত করা হয়। এরপর গত ২৪ ফেব্রুয়ারি ঘোষণা দেওয়া হয় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ মার্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991