শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পঠিত

 

সাঈদা সুলতানা:

আজ ৩ আগস্ট রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানবাধিকার সম্মিলিত জোটের মুখপাত্র মো. মঞ্জুর হোসেন ঈসা নাজরাতান নাঈম আহমেদ (রাতুল)-এর মানবাধিকার লঙ্ঘনের একটি গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, ৩১ জুলাই ২০২৫, নাজরাতান নাঈমকে তার পরিবারের সদস্যরা জোরপূর্বক ‘বীকন পয়েন্ট’ মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে গিয়ে আটকে রেখেছে এবং সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। তার অভিযোগ, বীকন পয়েন্টটি মোটা অংকের অর্থের বিনিময়ে একজন সুস্থ ব্যক্তির জীবন নিয়ে ছিনিমিনি খেলার অপচেষ্টা করছে।
নাজরাতান নাঈম আহমেদ, যিনি একজন প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন কোম্পানির পরিচালক, একজন মানবাধিকারকর্মী ও সমাজসেবক। গত ২৪ জুলাই তিনি মানবাধিকারকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তার পরিবার তাকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে তারা জানান, ২০২১ সালে নাজরাতান নাঈমের স্ত্রী, ঢাকার গুলশানের শান্তা টাওয়ারের ৯ম তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর সময় তিনটি সন্তান ছিল, যার মধ্যে একজনের বয়স ছিল মাত্র ১৩ দিন। ঘটনাটি রহস্যজনক হলেও তাৎক্ষণিকভাবে কোনো তদন্ত ছাড়া দাফন কার্য সম্পন্ন হয়। এই ঘটনায় আবারও নতুন করে তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
মানবাধিকার সম্মিলিত জোট নাজরাতান নাঈম রাতুলকে বীকন পয়েন্ট থেকে উদ্ধার করে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তার স্ত্রীর মৃত্যুর তদন্ত পুনরায় শুরু করতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। এছাড়া, তারা ভুক্তভোগীর পরিবারের লোভী সদস্যদের ষড়যন্ত্রের বিষয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। সংবাদ সম্মেলনে মানবাধিকার সম্মিলিত জোট এর চেয়ারম্যান কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী লেখক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইব্রাহিম খলিল মজুমদার, ফ্যাসিবাদী প্রতিরোধ আন্দোলনের সভাপতি অলিদ তালুকদার, ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইতোমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় কঠিন ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991