রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

মিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে উপদেষ্টা সহ বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার :

মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ এ অবস্থিত মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫০০-৭০০ জনের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিনাত ফারহানা। বক্তব্যে তিনি জুলাই-আগস্ট আন্দোলনে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে জানান, সে সময় শিক্ষার্থীরাও রাজপথে সক্রিয় ছিল। পাশাপাশি বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা নিরসনে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন।

প্রতিষ্ঠান সভাপতি মোকসেদুর রহমান আবির বলেন, “আমরা জুলাই-আগস্টে মিরপুরের সম্মুখযোদ্ধাদের নিয়ে আজকের এই আয়োজন করছি। আমরাও ১০ নম্বর গোল চত্বরে আন্দোলনে মাঠে ছিলাম।” তিনি বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানের জন্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা আখতার, মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তিনি জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে অনেক মায়ের বুক খালি হয়েছে। তাদের আত্মত্যাগের কারণেই আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তোমরাই নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা— এগিয়ে যাও।” তিনি বিদ্যালয়ের সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও সচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন—

জনাব মোশফিকুর রহমান জোহান, সহ-সমন্বক, মায়ের ডাক

জনাব মোঃ আব্দুল মান্নান, অভিভাবক সদস্য

জনাব ডঃ মোস্তারী আহমেদ, অধ্যক্ষ, মীরপুর গার্লস আইডিয়াল কলেজ

জনাব মোত্তাসিম বিল্লাহ মাসুম, সম্পাদক, লিগ্যাল সেল ও সাবেক সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

শিক্ষার্থী সামিয়া সজিব তনিমা ও আল ত্বীন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রুবিনা কামাল ও মোঃ সেলিম রেজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991