শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৫৩ বার পঠিত

মোঃ নুরুল হুদা উজ্জ্বল, জেলা প্রতিনিধিঃ

গেল কয়েক দিনের টানা বর্ষণ ও সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা।দুই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি। ১৭জুন,শুক্রবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায় তলিয়ে গেছে বাড়িঘর,পুকুর ঘাট,সবজি বাগান, মাছের ঘের সহ দুর্গাপুর উপজেলার পৌরসভা ও সাতটি ইউনিয়নের প্রায় ৭০ থেকে ৮০ভাগ জায়গা। এদিকে পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার চিত্রও একই রকম কলমাকান্দা উপজেলা শহরের রাস্তাগুলোতে চলছে নৌকা। উপজেলার প্রায় সবগুলো ইউনিয়ন তলিয়ে গেছে পানির নিচে। বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা । দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ,কলমাকান্দা সদরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,বালিকা উচ্চ বিদ্যালয়, চান্দুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশ্রয় কেন্দ্র আছে এমন সব প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত। দুর্যোগ মোকাবেলায় শুকনো খাবার সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে পৌর শহরের ১নং ২নং ৩নং ৭নং ৮নং ওয়ার্ডের শিবগঞ্জ বাজার সহ বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে ।পাশাপাশি উপজেলার সকল ইউনিয়নগুলো প্লাবিত হওয়ার কারণে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ জলের সংকট।হুমকির মুখে রয়েছে শিবগঞ্জ থেকে ধোবাউড়া উপজেলার পাকা সংযোগ সড়ক।ভেঙ্গে গেছে যোগাযোগ ব্যবস্থা। এবারের বন্যা ১৯৮৮ সালের বন্যাকে ছাড়িয়ে গেছে বলে মনে করেন শিবগঞ্জ নিবাসী কৃপা শংকর সুর,এতে করে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত ও লোকজন চরম সঙ্কটের মুখে পড়বে বলে তিনি জানান।

এ নিয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন জানান, ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান এঁর সমন্বয়ে একটি টিম বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন।

এ নিয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজীব উল আহসান জানান,আশ্রয় কেন্দ্র মেডিকেল টিম,শুকনো খাবার ও বিশুদ্ধ পানীয় জল প্রস্তুত। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991