বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
ঘোষনা
আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ ৪ ইউপিতে ভোট গ্রহণ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৫১২ বার পঠিত

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। (৫ জানুয়ারি) বুধবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন, চুকাইবাড়ি ইউনিয়ন, হাতিভাঙ্গা ইউনিয়ন, চর আমখাওয়া ইউনিয়ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে সকাল থেকেই ভোট কেন্দ্রে নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে এসেছেন নিজেদের ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য। ইতোমধ্যে তারা ভোট দিতে শুরু করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে সুশৃংখল ভাবে ভোট দিতে চান। যে পরিবেশ তারা ইতোমধ্যে পেয়েছেন। কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে আলাপকালে তারা বলেন, ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি আমরা নিশ্চিত করেছি। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রে দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিদর্শন করতে দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টাইকিং ফোর্সের পাশাপাশি প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকারপ্রয়োগ করতে পারবেন বলে জানান প্রশাসন। ৩৬নং দেওয়ানগঞ্জ আমখাওয়া পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে আওয়ামী লীগের নেতারা ব্যলট পেপার ছিন তাই করে সীল মারেন। পরে প্রিজাইডিং আফিসার মো: আস-হাব উল আখন্দ ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991