শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ঘোষনা
আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে  যাত্রীবাহী বাসে আগুন 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোন যাত্রী হতাহতের খবর পাওয়া যাইনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিমু নূর তাজ পরিবহন নামের এই বাসটি রাজশাহী থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। বাসটির পেছন পেছন চারজন হেলমেট পরিহিত ব্যক্তি দুটি মোটরসাইকেলে আসে। চলন্ত অবস্থায় তারা বাসটির দিকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে আগুন ধরে গেলে বাসটি থামিয়ে দেন চালক। তখন দ্রুত বাস থেকে নেমে যান যাত্রীরা।

এই পেট্রোল বোমায় বাসটি পুড়ে যায়। আগুনের জন্য মহাসড়ক দিয়ে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নেভান। এরপর যান চলাচল স্বাভাবিক হন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল থেকে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। দ্রুত পালিয়ে যাওয়ায় লোকজন তাদের চিনতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991