শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ঘোষনা
আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক#

কায়েম করো সুনীতি, নিপাত যাক দুর্নীতি – এই শুভ প্রত্যয়ে নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের ব্যবস্থাপনায় দুর্নীতি বিরোধী আলোচনা কথা কবিতা গানের বাহারি আয়োজনে ভোলার গণমাধ্যমকর্মীরা দুর্নীতিমুক্ত স্বদেশ গঠনের দৃপ্ত শপথ গ্রহণ করে ।

৯ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে , লালমোহন টু ভোলা সড়কের দ্য হাঙরি স্পট আপটুডেট রেস্তোরাঁয়, বিকেল ৫ টায় অনুষ্ঠিত ভোলা দক্ষিণ প্রেসক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুর্নীতি বিরোধী কবিতা গান শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য সাংস্কৃতিক সংগঠন গীতিচয়ন শিল্পীগোষ্ঠীর সভাপতি ও লালমোহন প্রেসক্লাব আহবায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সমাজসেবক সোহেল আজীজ শাহীন ।

ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সভাপতি সিনিয়র প্রভাষক কবি রিপন শান এর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত প্রাণবন্ত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল ইসলাম রণি । পবিত্র কোরআন এ কারিম থেকে তিলওয়াত করেন- লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সাধারণ সম্পাদক ও লালমোহন পূর্ব পাড়া জান্নতুল মাওয়া মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম ‌। বক্তব্য রাখেন- বদরপুর মহাবিদ্যালয়ের ইতিহাস প্রভাষক মোঃ মিরাজ হোসেন, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সহ-সভাপতি হেলাল উদ্দিন নয়ন, সহ-সভাপতি ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার জনপ্রিয় সাংবাদিক সাইফুল ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশরূপান্তরের ভোলা জেলা প্রতিনিধি হাসিব ইশতিয়াক আহমেদ, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোরশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনটিভি অনলাইনের ভোলা দক্ষিণ প্রতিনিধি ইশ্রাফিল নাঈম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক দৈনিক বাংলাদেশ বানীর চরফ্যাসন প্রতিনিধি প্রভাষক মুহাম্মদ নুরুল্লাহ আরিফ, সদস্য- দৈনিক ভোলার বাণী প্রতিনিধি ও লালমোহন মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মানবাধিকারকর্মী জাকির হোসেন জুয়েল , ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি তামীম সাদী মান্নান , সদস্য- দৈনিক আমার দেশ এর বোরহানউদ্দিন প্রতিনিধি মোহাম্মদ তামীম ইসলাম, মাতৃজগত টিভির লালমোহন প্রতিনিধি মাসুম বিল্লাহ জুয়েল এবং ভয়েস চট্টগ্রামের লালমোহন প্রতিনিধি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরিফ পন্ডিত এবং লালমোহন মিডিয়া ক্লাবের সহপ্রতিষ্ঠাতা ও মাই টিভির সাবেক ভোলা প্রতিনিধি সিরাজ মাসুদ ।

মূল্যবান বক্তব্য রাখেন – লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, দৈনিক গণমুক্তির ভোলা জেলা প্রতিনিধি ও সুজন দৌলতখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, দৈনিক রূপালী বাংলাদেশের লালমোহন প্রতিনিধি ইব্রাহিম আকাশ প্রমুখ ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- কণ্ঠশিল্পী প্রবীর কুমার দে, রিপন শান, তুহিন বালা, মেহেদী হাসান এবং পর্ণা দে ।
কবিতা পাঠ করেন- কবি সোহেল আজীজ শাহীন, কবি রিপন শান এবং আবৃত্তিশিল্পী কাজী হাসানুল ইসলাম রিমন । কবিতার গান পরিবেশন করেন কবি কণ্ঠশিল্পী রিপন শান । শত গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে লালমোহনের অভিজাত রেস্তোরাঁ দ্য হাঙরি স্পট সেজেছিল অন্যরকম এক আনন্দ বাগানে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991