রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

মো. মিল্টন হোসেন
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

তথ্য, নৈতিকতা ও আদর্শিক সংগ্রামের অভিযাত্রায় ৪৯ বছরে পদার্পণ করলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য পদযাত্রা পায়রা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে পুনরায় পায়রা চত্বরে এসে শেষ হয়।

পদযাত্রায় ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় তাদের হাতে সংগঠনের আদর্শ ও লক্ষ্য তুলে ধরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। পদযাত্রাকালে নেতা-কর্মীরা সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরে বিভিন্ন স্লোগান প্রদান করেন।

কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই আদর্শবান, সচেতন ও দায়িত্বশীল ছাত্রসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। একটি সমৃদ্ধ, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার কোনো বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, তথ্য ও আদর্শের সমন্বয়ে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদানই ইসলামী ছাত্রশিবিরের মূল লক্ষ্য। দীর্ঘ ৪৯ বছরের পথচলায় সংগঠনটি নানা চড়াই-উতরাই পেরিয়ে আজও ছাত্রসমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও দেশ ও জাতির স্বার্থে গঠনমূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় বক্তারা সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, একটি সুন্দর আগামীর প্রত্যাশায় ইসলামী ছাত্রশিবিরের এই পথচলা আরও সুদৃঢ় ও কার্যকর হবে।

উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ছাত্রদের অধিকার রক্ষা, নৈতিক উন্নয়ন এবং আদর্শভিত্তিক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991