
ফয়ছল কাদির | সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত গীতিকার, এম এ একাডেমি ইউকে-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শাহ দামড়ী (রহ.) মাজারের খাদিম, বিশিষ্ট গীতিকার যুক্তরাজ্য প্রবাসী শাহ মো. আছাব আলীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বন্ধুমহল, বাদশা গ্রুপ বিশ্বনাথ, সিলেট বাউল কল্যাণ ট্রাস্ট, এ বি সিলেট নাট্যগ্রুপ, ফুরুত আলী নাট্যগ্রুপসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক সবুজ আহমদ, সিলেট বাউল কল্যাণ ট্রাস্টের সভাপতি গীতিকার শাহ তোফাজ্জল হোসেন ভান্ডারি, কবি সিদ্দেক আলী, মো. সালেহ আহমদ, মো. বাদশা মিয়া, কামাল আহমদ, মো. বাবলু শাহ, শফিক আহমদ, বশির মিয়া, সিরাজ মিয়া, রহিম বক্স, হুশিয়ার আলী, সাংবাদিক আবুল বশর, মিত্থা আসাব আলী, মো. মিরাশ আলী, মো. আবুল, বশির আহমদ, ছালেক মিয়া, বাউল কবির আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে সংবর্ধিত অতিথি বিশিষ্ট গীতিকার যুক্তরাজ্য প্রবাসী শাহ মো. আছাব আলী বলেন, প্রবাসে থাকলেও দেশপ্রেম ও মাতৃভূমির টানে তিনি বারবার বাংলাদেশে আসেন। এবার দেশে আসার মূল কারণ মায়ের মুখখানি কাছ থেকে দেখা এবং শাহ দামড়ী (রহ.)-এর উরস শরীফে যোগ দেওয়া। এ সময় তিনি আগামী নির্বাচনে দেশপ্রেমিক প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার এবং দেশের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।