মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুর–ধুনটবাসী। গলাচিপায় আদালতের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে প্রোসেস সার্ভারকে কারণ দর্শানোর নোটিশ উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান জাহিদুল ইসলাম ধলুকে  সমুদ্রের টানে, সম্প্রীতির বন্ধনে—গলাচিপা উপজেলা প্রেসক্লাবের প্রাণবন্ত আয়োজন ১০ লিটার চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেপ্তার-২ রাজশাহীতে স্ত্রীসহ সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা সাতক্ষীরার সাবেক এমপি কাজী শামসুর রহমানের কবর জিয়ারত করলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত বিকাশ প্রতারক পলাশ গ্রেফতার “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। পাবনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের ১৫ লাখ টাকার ক্ষতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন বগুড়ার নবনির্বাচিত ছয় এমপি দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন। চরমোনাই পীরের বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া এলাকার কথিত মানব পাচারকারী মো. আব্দুল আলীর বাড়ির একটি গুদামঘরে আটকে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সমন্বয়ে ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গুদামঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

উদ্ধারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991