বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
ঘোষনা
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন বরিশাল–১-এর এমপি জহির উদ্দিন স্বপন।  নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্ত্রী হওয়ায় চতলা বাজারে আনন্দ মিছিল মেজর হাফিজ উদ্দিনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৯ জন। অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে লালমোহনে প্রস্তুতি সভা সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা জাতীয় নাগরিক পার্টির ৬ সংসদ সদস্য শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান নলডাঙ্গায় আদালতের রায় উপেক্ষা করে তালা ভেঙে ঘর দখলের অভিযোগ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় মনোনীত করায় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিনুল হক মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার ঝিনাইদহের স্বপ্নসারথি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে — শৈলকুপার গর্ব আসাদুজ্জামান আসাদকে ঘিরে উত্তাল জনপদ আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিধান করানো হলো পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আস্থার প্রতিফলন ঘটালেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি নীলফামারী জেলা সভাপতি রব্বানী পরিবহনের এমডি মোঃ আরেফ রব্বানী মানিক রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় মনোনীত করায় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় মনোনীত করায় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যা ৭টায় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস. এম. রুস্তম আলী এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ড. মাহদী আমিনকে এ মনোনয়নের জন্য শুভেচ্ছা জানান।
এক প্রেস বিবৃতিতে আহ্বায়ক এস. এম. রুস্তম আলী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান–এর দূরদর্শী সিদ্ধান্তের ফলে ড. মাহদী আমিনের মতো অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও দক্ষ ব্যক্তিত্ব প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং দেশগঠনে ইতিবাচক চিন্তাধারা জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “আমরা আশাবাদী যে ড. মাহদী আমিনের নেতৃত্বে দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কার্যকর ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সফল ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ ড. মাহদী আমিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন এবং তাঁর ভবিষ্যৎ পথচলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রিপন সিকদার, জুয়েল, বাবুল, পিপলু জাহিদ, নাসু ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991