বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ঘোষনা
ফরিদগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল শফিকুল ইসলাম বুলবুলের সঙ্গে নলডাঙ্গা সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হ্নীলা–হোয়াইক্যং সীমান্তে দুই অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ শ্রীপুরের ২নং গাজীপুর ইউনিয়নবাসীকে এনামুল হক মনির রমজানের শুভেচ্ছা ভোলায় সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি শ্রীপুর পৌরবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন বিল্লাল হোসেন বেপারী দুর্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ অমর ২১শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে সুন্দরগঞ্জে প্রস্তুতি সভা টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফ সদর উত্তর লম্বরী সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন বরিশাল–১-এর এমপি জহির উদ্দিন স্বপন।  নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মন্ত্রী হওয়ায় চতলা বাজারে আনন্দ মিছিল মেজর হাফিজ উদ্দিনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)

দুর্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

মোঃ ইসমাইল হোসেন নবী
সিনিয়র রিপোর্টার, রাজশাহী :

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) লায়লা নূর তানজু। সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।

সভায় ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ নানা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991