শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ঘোষনা
বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করল কোটচাঁদপুরের সাত খুদে বিজ্ঞানী শীলখালী চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ ৫৫ জন উদ্ধার নওগাঁয় সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রয় উদ্বোধন ঘিরে আমন্ত্রণ নিয়ে সমালোচনা মাহে রমজানের শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, আটক ২ এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন ডা. জুবাইদা ও জাইমা রহমান পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ তিনবার সংসার ভাঙার পর দুধ দিয়ে গোসল, আজীবন বিয়ে না করার শপথ নিলেন যুবক কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২–এ বন্দীদের জন্য বিশেষ ইফতার আয়োজন পতিত জমিতে লেবুর বাম্পার ফলন, বদলে যাচ্ছে ভোলার কৃষি চিত্র বাবার চেয়ারে বসে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, আবেগঘন ফেসবুক পোস্ট দিলেন। আটঘরিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, আসামি পলাতক নওগাঁয় আওয়ামী লীগ অফিসে পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান শীতের সকালে খেজুর রসের স্বাদ নওগাঁয় দুর্বৃত্তের বিষ প্রয়োগে সর্বস্বান্ত মাছচাষি, ১৫–২০ লাখ টাকার ক্ষতির অভিযোগ নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিরো আলম শাহজাদপুর মহাসড়কে মর্মান্তিক সংঘর্ষ: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পঠিত

 

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযানে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম–১৯ থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঞ্জুমানপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত ৯টার দিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে টহলদল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি কালো ব্যাগ ফেলে নদীপথে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল বায়ুরোধী মোড়কে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানা-এ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টর-এর অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকে সীমান্ত সুরক্ষা ও মাদক দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991