শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ঘোষনা
বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করল কোটচাঁদপুরের সাত খুদে বিজ্ঞানী শীলখালী চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ ৫৫ জন উদ্ধার নওগাঁয় সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রয় উদ্বোধন ঘিরে আমন্ত্রণ নিয়ে সমালোচনা মাহে রমজানের শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, আটক ২ এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন ডা. জুবাইদা ও জাইমা রহমান পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ তিনবার সংসার ভাঙার পর দুধ দিয়ে গোসল, আজীবন বিয়ে না করার শপথ নিলেন যুবক কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২–এ বন্দীদের জন্য বিশেষ ইফতার আয়োজন পতিত জমিতে লেবুর বাম্পার ফলন, বদলে যাচ্ছে ভোলার কৃষি চিত্র বাবার চেয়ারে বসে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, আবেগঘন ফেসবুক পোস্ট দিলেন। আটঘরিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, আসামি পলাতক নওগাঁয় আওয়ামী লীগ অফিসে পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান শীতের সকালে খেজুর রসের স্বাদ নওগাঁয় দুর্বৃত্তের বিষ প্রয়োগে সর্বস্বান্ত মাছচাষি, ১৫–২০ লাখ টাকার ক্ষতির অভিযোগ নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিরো আলম শাহজাদপুর মহাসড়কে মর্মান্তিক সংঘর্ষ: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নওগাঁয় দুর্বৃত্তের বিষ প্রয়োগে সর্বস্বান্ত মাছচাষি, ১৫–২০ লাখ টাকার ক্ষতির অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

 

এম এ মজিদ, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় লিজ নেওয়া একটি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়ে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি।

এ ঘটনায় ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন (৪৩) বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চকশ্রীকৃষ্ণ গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন পেশায় একজন মাছচাষি। তিনি নিজস্ব পুকুরের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় বাৎসরিক চুক্তিতে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। এরই ধারাবাহিকতায় ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের একটি ১০ বিঘা আয়তনের পুকুর (মৌজা: খতিয়ান নং–১০৭, দাগ নং–১২১৮) লিজ নিয়ে সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন।

ভুক্তভোগীর দাবি, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে পুকুর পরিদর্শন শেষে তিনি বাড়িতে ফিরে যান। পরদিন ১৬ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৬টার দিকে পুকুরে গিয়ে দেখেন, বিভিন্ন প্রজাতির মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। তার অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এতে তার আনুমানিক ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মিলন, ইসরাফিল আহমেদ, সবুজ হোসেন, আখতার হোসেন ও আহমেদ আলী জানান, সকালে পুকুরে বিপুল পরিমাণ মৃত মাছ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে জানা যায়, কে বা কারা রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে এই ক্ষতি সাধন করেছে।

মান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল বলেন, “১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামে দেলোয়ার হোসেন নামের এক মাছচাষির পুকুরে বেশ কিছু মাছ মরে ভেসে উঠেছে বলে শুনেছি। পুকুরের পানি পরীক্ষা-নিরীক্ষা করে জানা যাবে ঠিক কী কারণে মাছগুলো মারা গেছে।”

অভিযোগের বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণি বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991