
মোঃ রাকিবুল ইসলাম মিঠুন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
রাজধানীর ভাসানটেক এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন।
পবিত্র রমজান উপলক্ষে ঢাকা–১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সাহরি বিতরণের কর্মসূচির অংশ হিসেবে তারা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতার মাহফিলে এলাকার এতিম শিশু এবং বয়োজ্যেষ্ঠ নারীরা উপস্থিত ছিলেন। এ সময় জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন মনোযোগ দিয়ে শুনেন।
পরে ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন জাইমা রহমান ও ডা. জুবাইদা রহমান। ইফতারের আগে দোয়া ও মোনাজাতে অংশ নেওয়ার পর সবাই একসঙ্গে ইফতার করেন।