
মোঃ রাকিবুল ইসলাম, সিনিয়র রিপোর্টার:
রাজধানী ঢাকার দারুসালাম থানার আনন্দনগর এলাকায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সমাজসেবকদের উদ্যোগে গরিব, দুঃখী ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে বিপুল সংখ্যক রোজাদার অংশগ্রহণ করেন। পুরো এলাকায় সৃষ্টি হয় এক হৃদয়ছোঁয়া ও উৎসবমুখর পরিবেশ।
ইফতার বিতরণ কার্যক্রম সম্পর্কে আয়োজকদের সঙ্গে কথা বললে তারা জানান, রমজানজুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন দারুসালাম থানা ১০ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গণমানুষের নেতা মোঃ শাহেনশাহ শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন দারুসালাম থানা ১০ নম্বর ওয়ার্ড বিএনপির আস্থাভাজন নেতা মোঃ মোশারফ হোসেন রতন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. ইঞ্জি. এইচ. এম. রমজান পাশা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সুধীজনদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
ইফতার বিতরণকালে বিএনপি নেতৃবৃন্দ ও সমাজসেবকরা বলেন,“আনন্দনগরের জনগণের পাশে আমরা সুখে-দুঃখে সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আসন্ন ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। দুস্থ, অসহায় ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য।”
আয়োজকরা আরও জানান, এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে একটি আনন্দমুখর, সহমর্মিতাপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।