রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম সফরেই মানবিক বার্তা: নুরুল হক নুরের হাতে জেলেদের ৩.২৫ লাখ টাকার চেক। প্রথম সফরেই মানবিক বার্তা: নুরুল হক নুরের হাতে জেলেদের ৩.২৫ লাখ টাকার চেক চুয়াডাঙ্গায় মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথ বাহিনী কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তরুণ প্রকৌশলীদের ঐক্যবদ্ধ অঙ্গীকার, পরিকল্পিত নগর গড়ার প্রত্যয় সাতক্ষীরায় পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে কলেজছাত্রীর আত্মহত্যা দৈনিক নলডাঙ্গার সময়ের নির্বাহী সম্পাদকের পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫,৫০০ টাকা জরিমানা আদায় খিলা বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী সুন্দরগঞ্জে জমি বিরোধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি। শৈলকুপায় সড়কের দুইধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।  চুয়াডাঙ্গায় ফারুকের নিখোঁজের ১৩ দিন পেরলেও খোঁজ মেলেনি মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর গাজীপুরের শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ, সরিষাক্ষেতে নাতনির

শৈলকুপায় সড়কের দুইধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

মোঃ মিল্টন হোসেন
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের র বিজুলিয়া মোড় থেকে সীমান্ত বাজার পর্যন্ত সড়কের দুইধারে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান খান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও সুধীজন।

উদ্বোধনী বক্তব্যে আইনমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, সরকার উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রামীণ সড়কের দুইধারে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ পাবে।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, প্রশাসনের তদারকিতে পর্যায়ক্রমে পুরো সড়কজুড়ে বৃক্ষরোপণ সম্পন্ন করা হবে। স্থানীয় জনগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কের দুইধারে গাছ লাগানো হলে একদিকে যেমন ছায়া পাওয়া যাবে, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত থাকবে।

উল্লেখ্য, বিজুলিয়া মোড় থেকে সীমান্ত বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কের দুই পাশে ধাপে ধাপে চারা রোপণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991