রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম সফরেই মানবিক বার্তা: নুরুল হক নুরের হাতে জেলেদের ৩.২৫ লাখ টাকার চেক। প্রথম সফরেই মানবিক বার্তা: নুরুল হক নুরের হাতে জেলেদের ৩.২৫ লাখ টাকার চেক চুয়াডাঙ্গায় মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথ বাহিনী কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তরুণ প্রকৌশলীদের ঐক্যবদ্ধ অঙ্গীকার, পরিকল্পিত নগর গড়ার প্রত্যয় সাতক্ষীরায় পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে কলেজছাত্রীর আত্মহত্যা দৈনিক নলডাঙ্গার সময়ের নির্বাহী সম্পাদকের পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫,৫০০ টাকা জরিমানা আদায় খিলা বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী সুন্দরগঞ্জে জমি বিরোধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি। শৈলকুপায় সড়কের দুইধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।  চুয়াডাঙ্গায় ফারুকের নিখোঁজের ১৩ দিন পেরলেও খোঁজ মেলেনি মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর গাজীপুরের শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ, সরিষাক্ষেতে নাতনির

যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ)

শৈলকুপায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেছেন, “যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই।”

শনিবার (দুপুর ১২টা) ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে শৈলকুপা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি কোনো দপ্তরে কাজ করতে গিয়ে কেউ যদি উৎকোচ বা ঘুষ দাবি করে, তাহলে তা সরাসরি জানাতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা এসব অনিয়ম স্বমূল থেকে উৎপাটন করব।”

মাদক ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে মন্ত্রী আরও বলেন, “যে কোনো কালোবাজারিকে কঠিন হস্তে দমন করা হবে। এখান থেকে কেউ পার পাবে না।” পাশাপাশি, এলাকায় মাদক কারবারি বা মাদকসেবীদের সম্পর্কে তথ্য থাকলে তা এসএমএসের মাধ্যমে জানানোর আহ্বান জানান। তিনি বলেন, “আগামী ছয় মাসের মধ্যে শৈলকুপা থেকে মাদকের বিষদাঁত ভেঙে ফেলতে চাই।”

শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, “দল করতে এসে কোটি কোটি টাকার স্বপ্ন দেখলে তার দল করার দরকার নেই। আমরা এসেছি পরিবর্তন করতে।”

সাধারণ মানুষের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি শুধু সরকারের মন্ত্রী নই, আমি বাংলাদেশের আপামর জনসাধারণের মন্ত্রী।” তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ এবং হানাহানি পরিহারের আহ্বান জানান।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান মন্ত্রী।

সরকারি উন্নয়নকাজের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমি সরকারি কর্মকর্তাদের বলেছি—শৈলকুপায় একশ টাকার কাজ হলে, একশ টাকার কাজই হতে হবে। আপনারা নিজেদের কাজ বুঝে নেবেন।”

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991