রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ঘোষনা
পুরানা পল্টনে বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু এবং কুংফু পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম সফরেই মানবিক বার্তা: নুরুল হক নুরের হাতে জেলেদের ৩.২৫ লাখ টাকার চেক। প্রথম সফরেই মানবিক বার্তা: নুরুল হক নুরের হাতে জেলেদের ৩.২৫ লাখ টাকার চেক চুয়াডাঙ্গায় মাঠে ল্যান্ড মাইন সদৃশ বস্তু, উদ্ধার কাজ করেছে যৌথ বাহিনী কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তরুণ প্রকৌশলীদের ঐক্যবদ্ধ অঙ্গীকার, পরিকল্পিত নগর গড়ার প্রত্যয় সাতক্ষীরায় পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে কলেজছাত্রীর আত্মহত্যা দৈনিক নলডাঙ্গার সময়ের নির্বাহী সম্পাদকের পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫,৫০০ টাকা জরিমানা আদায় খিলা বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী সুন্দরগঞ্জে জমি বিরোধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি। শৈলকুপায় সড়কের দুইধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।  চুয়াডাঙ্গায় ফারুকের নিখোঁজের ১৩ দিন পেরলেও খোঁজ মেলেনি মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর গাজীপুরের শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

খিলা বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৩ বার পঠিত

 

শাকিল খান, কুমিল্লা লাকসাম

কুমিল্লার লাকসাম উপজেলার খিলা বাজারে আজ ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লাকসাম–খিলা–নাথেরপেটুয়া–বিপুলাসার বাজার সড়কে দীর্ঘদিন ধরে পথচারীদের ঝুঁকি, দুর্ঘটনা ও যানজটের প্রেক্ষাপটে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন খিলা দারুন নাজাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সফিউর রহমান। তিনি বলেন, “ব্যস্ত এ সড়কে প্রতিদিন শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণই স্থায়ী সমাধান।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাষ্টার লোকমান হোসেন, বিশিষ্ট সমাজসেবক। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “উন্নয়নের ধারাবাহিকতায় জননিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।” খিলা বাজার ব্যবসায়ীদের পক্ষে জামাল হোসেন বলেন, “দুর্ঘটনা রোধ ও বাজার এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি।”

লাকসাম প্রেস ক্লাবের সেক্রেটারি ফারুক আল শারাহ বলেন, “এ সড়কে অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গণমাধ্যমের পক্ষ থেকে আমরা জনদাবির প্রতি সমর্থন জানাচ্ছি।” ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাওলানা আব্দুল সোবহান এবং মানবাধিকার কর্মী মাওলানা আবু তাহেরও নিরাপদ সড়কের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সুরক্ষা সিটির পরিচালক হাফেজ মো. শাহআলম ও আবদুল মালেক হিরন বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি।” আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনুল হক মজুমদার বাবলু, সভাপতি, জাতীয় মানবাধিকার সোসাইটি, কুমিল্লা জেলা। তিনি বলেন, “জনস্বার্থে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত।”

মানববন্ধনটি ছিল আসাদুজ্জামান ভুট্টোর উদ্যোগে আয়োজিত। বক্তারা অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ কামনা করেন এবং দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন।

স্থানীয়দের প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে ঝুঁকিপূর্ণ এই সড়কে নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991