ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২৭ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর বিশেষ অভিযানে একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত পলাতক আসামি এবং সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম শীর্ষ সদস্য আবদুল করিম (৫০) গ্রেপ্তার হয়েছেন। রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আবদুল করিম বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে। এসআরবি সূত্রে জানা গেছে, আবদুল করিমের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত এবং চক্রটির অন্যতম শীর্ষ সদস্য হিসেবে পরিচিত। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত

টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Update Time : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬