ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২৯ Time View
Print

স্টাফ রিপোর্টার : মনিরুল ইসলাম সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখা। রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি মো. মাহমুদুল হাসান শামীম তালুকদার, সিনিয়র সহসভাপতি ড. রবিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খসরু মিয়া দিপু এবং সংগঠনের উপদেষ্টা হাওর বন্ধু ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে আলিফ ফকির হত্যার পেছনের প্রকৃত ঘটনা উদঘাটন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের পাশাপাশি পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি মামলার তদন্ত দ্রুত শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করা, নিহতের পরিবারের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিক ও সাবেক সেনাসদস্যকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ সাংবাদিকরাই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন এবং হত্যার মতো ঘটনার শিকার হন, তাহলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। তাই কোনো প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। বাড়ির সামনের একটি দোকানে যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ৩১ অক্টোবর একই দাবিতে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখা। ওই কর্মসূচিতে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হলো। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের দাবি ও প্রতিবাদ অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার স্মারকলিপি প্রদান

Update Time : ০৯:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬