ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত।

  • Reporter Name
  • Update Time : ০৪:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩৮ Time View
Print

মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ। ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মো. মোবারক হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের গণরায় অতিসত্বর বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রুকনদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা শূরা সদস্য নির্বাচনের লক্ষ্যে রুকন সদস্যদের মতামত গ্রহণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির জনাব মো. আব্দুল আওয়াল এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। মহেশপুর উপজেলা জামায়াতের আমির জনাব ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের রুকন সদস্যরা অংশগ্রহণ করেন। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করা এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় বক্তারা সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য রুকন সদস্যদের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প,

মহেশপুর জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত।

Update Time : ০৪:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬