ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় মোশারফের প্রতারণার ফাঁদে সর্বস্বান্ত স্বামীহারা মমতাজ ​খন্দকার জলিল

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৪২ Time View
Print

, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালী পৌরসভার ২ নম্বর বাঁধঘাট এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোশারেফ হোসেন (৩৫) এর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে এক স্বামীহারা অসহায় নারীকে নিঃস্ব করার এক লোমহর্ষক অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোশারেফ হোসেন মৃত সামসুল হক সরদারের পুত্র। সহজ-সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে এমন প্রতারণায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​ঘটনার সূত্রপাত আনুমানিক দুই বছর আগে গলাচিপা সদর উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মৃত নুরু হাওলাদার তার একটি গরু বিক্রির উদ্দেশ্যে বাদুরা বাজারে নিয়ে যান। পটুয়াখালী থেকে সেখানে যাওয়া মোশারেফ হোসেন ৪৬ হাজার টাকায় গরুটি কিনে ১ হাজার টাকা বায়না করেন। মূলত সেদিন থেকেই ফন্দি আঁটতে শুরু করে মোশারেফ। নুরুর সাথে অত্যন্ত চতুরতার সাথে সখ্যতা গড়ে তোলে সে এবং নিজেকে তার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে জাহির করে। তিন দিন পর বাকি টাকা পরিশোধ করে গরুটি নিয়ে যাওয়ার কথা থাকলেও মোশারেফ সেদিন থেকেই সুদূরপ্রসারী ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। ​নির্ধারিত তিন দিন পর মোশারেফ আরও তিনজন লোক নিয়ে পূর্বপরিচিত আত্মীয়ের মতো নুরুর বাড়িতে উপস্থিত হয়। সেখানে রাজকীয় জামাই আদরে দুপুরের খাবার খেয়ে বাকি টাকা পরিশোধ করে সে গরুটি নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই মোশারেফ প্রায় নিয়মিতই নুরুর বাড়িতে যাতায়াত শুরু করে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার অভিনয় করতে থাকে। ​কিছুদিন পর নুরু হাওলাদার তার পূর্বের প্রায় ৫ লাখ টাকার দেনা পরিশোধের জন্য কিছু জমি বিক্রির সিদ্ধান্ত নেন। বিষয়টি জানতে পেরে মোশারেফ তাকে জমি বিক্রি করতে নিষেধ করে এবং বলে, জমি বিক্রি করার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে সামান্য সুদে ৫ লাখ টাকা ধার দেব। এর জামানত হিসেবে শুধু স্বামী-স্ত্রী উভয়ের স্বাক্ষর করা দুটি ব্লাঙ্ক চেকের পাতা জমা দিতে হবে। মোশারেফের মিষ্টি কথায় সরল বিশ্বাসে রাজি হয়ে নুরু হাওলাদার ও তাঁর স্ত্রী মমতাজ বেগম দুটি ফাঁকা চেকে স্বাক্ষর করে তাঁর হাতে তুলে দেন। এর মধ্যে মমতাজ বেগম বাংলাদেশ কৃষি ব্যাংক গলাচিপা শাখার ০৭২৪-০৩১১০৫৭৫৫ নম্বর হিসাবের এবং নুরু হাওলাদার তাঁর নিজের অপর হিসাবের ফাঁকা চেক দেন। তখন মোশারেফ তিন দিনের মধ্যে তাদের মোবাইলে টাকা চলে আসবে বলে আশ্বাস দিয়ে চলে যায়। ​কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও মোবাইলে কোনো টাকা না আসায় নুরু মোশারেফের সাথে যোগাযোগ করেন। মোশারেফ তখন বিভিন্ন অজুহাত দেখিয়ে ধৈর্য ধরতে বলে। মোশারেফের কথায় অন্ধ বিশ্বাস রেখে তারা চুপ থাকেন। এরপর থেকে মোশারেফ আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে নানা তালবাহানা শুরু করে। ​এর কিছুদিন পরই মানসিকভাবে ভেঙে পড়া নুরু হাওলাদার হঠাৎ মৃত্যুবরণ করেন। স্ত্রী মমতাজ বেগমের দাবি, চেক নিয়ে টাকা আত্মসাতের চক্রান্ত এবং চরম মানসিক দুশ্চিন্তার কারণেই তার স্বামী স্ট্রোক করে মারা গেছেন। স্থানীয়রা জানান, মোশারেফকে ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ও খাওয়া-দাওয়া করতে তারা দেখেছেন। এছাড়া চেক নেওয়ার পর টাকা না দেওয়ার বিষয়টিও স্থানীয়দের অনেকের জানা ছিল। ​স্বামীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই মোশারেফ আরও বড় এক জালিয়াতির ফাঁদ পাতে। সে মমতাজ বেগমের সরলতার সুযোগ নিয়ে তার স্বাক্ষর করা একটি ব্লাঙ্ক চেকের পাতায় ৫ লাখ টাকা লিখে ব্যাংক থেকে চেকটি ডিসঅনার করায়। গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে মমতাজ বেগমের হিসাবের এসবিএফ ৬২২৬৬২৮ নম্বর চেকটি দেখিয়ে পটুয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ১০৯৯/২৫ নম্বরে একটি মিথ্যা মামলা দায়ের করে সে। ​এখানেই ক্ষান্ত হয়নি প্রতারক মোশারেফ। অত্যন্ত সুকৌশলে আদালতের সকল নোটিশ ও সমন মমতাজ বেগমের কাছ থেকে গোপন করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় এবং পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার করিয়ে জেলহাজতে পাঠায়। বর্তমানে মামলাটি পটুয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। কান্নাজড়িত কণ্ঠে অসহায় মমতাজ বেগম বলেন, আমি স্বামী হারানো অত্যন্ত গরিব একজন মহিলা। মোশারেফ কুবুদ্ধি নিয়ে আমার সাথে সুসম্পর্ক তৈরি করে এমন জঘন্য প্রতারণা করবে এবং আমাকে জেল খাটাবেন, তা আমি কখনো কল্পনাও করিনি। আমি আইনের কাছে এর সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার প্রার্থনা করছি। ​এ বিষয়ে অভিযুক্ত মোশারেফ হোসেনের মুঠোফোনে একাধিকবার জানার চেষ্টা করলে ফোনটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ​এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, এই সংঘবদ্ধ প্রতারক চক্রকে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অন্যথায় এই চক্রের খপ্পরে পড়ে আরও হাজারো মমতাজ প্রতারণার জালে পেঁচিয়ে সর্বস্বান্ত ও নিঃস্ব হয়ে যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতিতে ঝিনাইদহে বিয়ে-তালাক নিবন্ধন বন্ধ

গলাচিপায় মোশারফের প্রতারণার ফাঁদে সর্বস্বান্ত স্বামীহারা মমতাজ ​খন্দকার জলিল

Update Time : ০৮:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬