ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে প্রবীণ দলিল লেখক আলী হোসেনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল নিজস্ব প্রতিবেদক:

  • Reporter Name
  • Update Time : ০২:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২৩ Time View
Print

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবীণ দলিল লেখক ও দলিল লেখক সমিতির সদস্য মরহুম মো. আলী হোসেনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বাদ জোহর ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম মো. আলী হোসেন (সনদ নং-৬৬) ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া গ্রামের বাসিন্দা এবং ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের একজন প্রবীণ দলিল লেখক ছিলেন। গত ৩১ অক্টোবর ২০২৬, শনিবার অসুস্থতাজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পর তাঁকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দলিল লেখার পেশায় মরহুম আলী হোসেনের অবদান ছিল দীর্ঘদিনের। তিনি প্রায় ৪০ বছর অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে এ পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে সহকর্মীদের সঙ্গে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে গেছেন। তাঁর রেখে যাওয়া পেশাগত ঐতিহ্য ধরে রেখে বর্তমানে তাঁর ছেলে হাবিবুর রহমানও দলিল লেখার মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির হলরুমে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার মোহাম্মদ তানভীর আলম। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. ছালাউদ্দিন, সমিতির সাবেক সহ-সভাপতি আ. লতিফ, দলিল লেখক মোনায়েম খান, ওসমান গনি মিঠু, ফিরোজ আহম্মদ, ইকবাল হোসেন পাঠান, আ. ছোবহান লিটন, আ. মান্নান টিপু, মো. কামাল উদ্দিন জমাদার, মো. দেলোয়ার হোসেন, মো. সফিকুর রহমান ভূঞা, বোরহান উদ্দিন, আমির হোসেন, আহম্মদ উল্যা, সুলতান আহম্মদ, মমিনুল ইসলামসহ দলিল লেখক সমিতির অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাতে মরহুম মো. আলী হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়। পাশাপাশি সকল প্রয়াত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টিকিট কালোবাজারি ও অবৈধ বসবাস বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ফরিদগঞ্জে প্রবীণ দলিল লেখক আলী হোসেনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল নিজস্ব প্রতিবেদক:

Update Time : ০২:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬