ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে লাকসামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৪১ Time View
Print

শাকিল খান কুমিল্লা লাকসাম প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে লাকসামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ মাঠ থেকে গণমিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট এলাকায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলন এদেশের জন্য মহান আল্লাহর বিশেষ রহমত। ছাত্র-জনতার অংশগ্রহণে জুলাই আন্দোলন না হলে ফ্যাসিস্টের কবল থেকে এদেশের গণমুক্তি হতো না। নতুন করে যারা ফ্যাসিস্টের পথে হাঁটছেন আপনাদেরও নামাতে বেশি সময় লাগবে না। রাহুল জুলাই নিয়ে তালবাহানা করে অবিলম্বে কার্যকর করুন। লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী লেকচারার মাওলানা শহীদ উল্লাহর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জামায়াত মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জাহিদুর রহমান চৌধুরী, এনসিপি লাকসাম উপজেলা প্রধান সমন্বয়কারী আল-মাহমুদ (ফজলে রাব্বি), সদস্য সচিব আশিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, সহ-সেক্রেটারি নিজাম উদ্দিন মহসিন প্রমুখ। এসময় পৌরসভা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এগার দলীয় ঐক্যের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সত্য ও ন্যায়ের পক্ষে নারী সাংবাদিক শারমিন আরা নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থান দিবসে লাকসামে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

Update Time : ১০:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬