
নুরউদ্দিন খাঁন সোহাগ ষ্টাফ রিপোর্টার খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকায় র্যাবের বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮টি ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালানো করে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। র্যাব-৬ সদর কোম্পানি জানায়, গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭), তাঁর স্ত্রী সাফিয়া বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মারিয়াম (২০) ও আয়েশা। র্যাবের দাবি, অভিযানে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তবে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তির এক জায়গায় উদ্ধার করা ইয়াবার সংখ্যা ৩ হাজার ৯৫৮টি এবং অন্য জায়গায় ৪ হাজারটি বলা হয়েছে। র্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। পরে তাঁদের উদ্ধার করা মাদকসহ থানায় হস্তান্তর করা হ