নেছারাবাদ উপজেলায় নিখোঁজের ৮ দিন পর বাগান থেকে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার।
মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টার। পিরোজপুরে, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সুটিয়াকাঠী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের “নান্দুহার ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশন” স্কুল সংলগ্ন বাগানে একটি অর্ধ গলিত লাশ পাওয়া গেছে। তার নাম মোঃ শাহ আলম মোল্লা (৫৮)। তার বাড়ি ৫ নং ওয়ার্ডের নান্দুহার বাজারের পূর্ব পাশে মোল্লা বাড়ি। সে বাগানের গাছ কেনা বেচা ও লাকড়ির ব্যবসা করতো। পরিবার সূত্রে জানা যায়, ৭/৮দিন ধরে নিখোঁজ থাকার পর। গত ১৪ আগষ্ট পরিবারের পক্ষ থেকে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) সকালে বাগানের মধ্যে একটি অর্ধগলিত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নেছারাবাদ থানা পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো পুলিশের পক্ষ থেকে কোন বিস্তারিত তথ্য জানানো হয়নি।